সংক্রমণে পাকিস্তানকে ছাড়িয়ে উপমহাদেশে ২য় বাংলাদেশ
জাতীয়

করোনা সংক্রমণে উপমহাদেশে ২য় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ বা করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৬৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯২ হাজার ৬২৫ জনে। যা পাকিস্তান থেকে সাড়ে চারশো বেশি।

এ নিয়ে আক্রান্তের বৈশ্বিক তালিকায় পাকিস্তানকে টপকে গেছে বাংলাদেশ। উপমহাদেশের দেশগুলোর মধ্যে উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, দেশে সরকারি হিসেবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন। এর মধ্য দিয়ে করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় পঞ্চদশ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

এদিকে, আক্রান্তে বাংলাদেশের উল্লম্ফনে ১৫ তম স্থান থেকে ষোলো তম স্থানে নেমে গেছে পাকিস্তান। শনিবার দুপুর পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৭৪ জন। যা বাংলাদেশের তুলনায় সাড়ে চারশো কম।

অন্যদিকে, উপমহাদেশের দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে আছে ভারত। শনাক্ত সংখ্যা ২৯ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের বৈশ্বিক তালিকায় তৃতীয়স্থানে আছে দেশটি। শীর্ষে থাকা দুই দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা