বাণিজ্য উন্নয়নে খুব শিগগিরই দ্বিপাক্ষিক চুক্তি: রিভা গাঙ্গুলি
জাতীয়

বাণিজ্য উন্নয়নে খুব শিগগিরই দ্বিপাক্ষিক চুক্তি: রিভা গাঙ্গুলি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ও ভারতের যোগাযোগ উন্নয়নে বাণিজ্য সম্পর্ক জোরদার করতে অচিরেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে দু’দেশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভার্চুয়াল সেমিনারে এ কথা জানান বাংলাদেশে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস

তিনি বলেন, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ফলে ভারত ও বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এবং যৌথ উদ্যোগের সুযোগগুলি অনুসন্ধানের জন্য ব্যবসায়ী নেতাদের প্রতিও আহ্বান জানান রিভা গাঙ্গুলি।

হাইকমিশনার রিভা সেমিনারে বলেন, ‘বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের দুর্দান্ত পর্যায় এবং রেল ও অভ্যন্তরীণ নৌপথে উভয় দেশ যোগাযোগের ক্ষেত্রে সম্প্রতি একাধিক পদক্ষেপ নিয়েছে। যা বাণিজ্য ব্যয় কমাতে সাহায্য করবে।’

স্থিতিশীল অর্থনীতি ও শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘দুই দেশই বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি নতুন সুযোগগুলোও ব্যবহার করতে সক্ষম হবে।’

ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওয়েবিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে ট্রেন যোগাযোগ দু’দেশের মধ্যে বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর রেল যোগাযোগ দেশ দুটির মধ্যে যে নতুন সম্ভাবনা তৈরি করছে, তার সুবিধা নিতে পারেন ব্যবসায়ীরা। কেননা, রেলপথের মাধ্যমে কম খরচে এবং দ্রুত পণ্য পরিবহন করা যায়।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা