চাঁদ খুঁজতে বিড়ম্বনায় চাঁদ দেখা কমিটি
জাতীয়

চাঁদ খুঁজতে বিড়ম্বনায় চাঁদ দেখা কমিটি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় চাঁদ দেখা কমিটি হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাসের চাঁদ দেখতে সভায় বসে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মুহররম মাসের চাঁদ দেখতে সভায় বসে কমিটি। তবে চাঁদ দেখার খবর আসে রাত সাড়ে ১০টার পর। চাঁদে দেখার খবরের দেরি হওয়ায় বিপদে পড়ে দেশের সংবাদপত্রগুলো। সংবাদপত্রের প্রিন্টার্স লাইনে হিজরি তারিখ উপস্থাপন করা হয়, তবে চাঁদের খবর না পাওয়ায় ছাপতে পারছিল না দেশের সংবাদপত্রগুলো। তবে মেঘের কারণে এ বিলম্ব হয়েছে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি।

অবশ্য অবশেষে চাঁদ দেখা গিয়েছে। কমিটি জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) থেকে পবিত্র মুহররম মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৩০ আগস্ট রোববার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ গণমাধ্যমকে বলেন, মেঘের কারণে চাঁদ দেখার খবর দিতে বিলম্ব হয়েছে। সন্ধ্যায় হুট করেই মেঘ থাকায় চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। পরবর্তীতে সুনামগঞ্জ থেকে চাঁদ দেখার খবর আসে। সেটি যাচাই করতে গিয়ে সময় বেশি লাগায় ঘোষণা করতে দেরি হয়েছে।

চাঁদ দেখা কমিটির সভার সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ,বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক ড. মো. আবদুল মান্নান, সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ প্রমুখ।

দশই মুহররম পবিত্র আশুরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের একটি দিন। হিজরির সাল অনুসারে ১০ মুহররম কারবালায় হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর দিনটি সারাবিশ্বে মুসলমানরা পালন করেন। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় আশুরা। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। অন্যদিকে মুহররম হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস। চাঁদ দেখা যাওয়া শুক্রবার হিজরি নতুন বছর শুরু হতে যাচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা