সিনহা হত্যা তদন্তে আরও সাতদিন সময় বাড়লো
জাতীয়

সিনহা হত্যা তদন্তে আরও সাতদিন সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় সাতদিন বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে তদন্ত কমিটিকে সময় বাড়িয়ে দেওয়ার বিষয়টি জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি জানান, সিনহা হত্যা মামলায় তদন্ত কমিটিকে আরও সাতদিন সময় দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেদন দিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়। এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান সময় বাড়ানোর আবেদন জানান।

এদিকে আজ দুপুরে সিনহা হত্যায় বোনের করা মামলায় চার পুলিশ সদস্যসহ সাতজনকে সাতদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে তাদের হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

কারাগারে পাঠানো সাত আসামি হলেন- টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন ও এএসআই লিটন মিয়া এবং মামলার তিন সাক্ষী বাহারছড়ার মারিশবনিয়া এলাকার মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াছ। গত ১২ আগস্ট আদালত চার পুলিশ সদস্যসহ এই সাত আসামির প্রত্যকের সাতদিন করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন।

অন্যদিকে মেজর (অব.) সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্তকৃত ইনচার্জ লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের তৃতীয়দিনের মতো রিমান্ড চলছে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর এপিবিএনের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা