খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই
জাতীয়

খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক:

দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সূত্র গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। এজন্য এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

হাসপাতাল সূত্র জানায়, ‘মৃণাল হকের ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছিল। শুক্রবার রাতে তার সুগার লেবেল কমে যায়, পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে যায়। পরে এভারকেয়ার হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স নেওয়া হয়। পরে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

দেশে ফিরে নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারাদেশে তিনি অনেক ভাস্কর্যের কাজ করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা