ছবি: সংগৃহীত
জাতীয়

সব পুড়ে বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারের ফায়ার সার্ভিসের ৫০ টি ইউনিটের প্রায় সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন : জাতীয় জরুরি সেবা সাময়িক বন্ধ

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২ টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কতৃপক্ষ।

এর আগে মঙ্গলবার সকাল ৬ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন : ঢাবি থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস

ব্যবসায়ীরা জানান, বঙ্গবাজারই দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট। ঈদকে কেন্দ্র করে রোজার শুরু থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ আগুন লাগা সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের।

তারা আরও বলেন, করোনার কারণে গত কয়েক বছর ঈদেও ভালো ব্যবসা করতে পারেননি তারা। আশা ছিল, গত কয়েক বছরের লোকসান এবার পুষিয়ে নেওয়ার। এ আগুন লাগায় তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দাউ দাউ পুড়েছে ব্যবসায়ীদের ঈদের স্বপ্ন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা