ছবি: সংগৃহীত
জাতীয়

অগ্নিঝুঁকিতে পুলিশ সদর দফতর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন আশপাশের কয়েক মার্কেট ছাড়িয়ে পুলিশ সদর দফতরের পাশের মার্কেট মহানগর শপিং কমপ্লেক্সেও লেগেছে। সেখান থেকে পুলিশ সদর দফতরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন ফায়ার ফাইটাররা।

আরও পড়ুন : মহানগর শপিং কমপ্লেক্সে আগুন

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে সরেজমিনে দেখা গেছে, পুলিশ সদর দফতরের ভেতর ফায়ার সার্ভিসের ২ টি গাড়ি রাখা হয়েছে ও পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিস সদস্য মোতায়েন রয়েছেন।

এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদর দফতরের মূল গেটের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : ফায়ার সার্ভিস সদর দফতরে হামলা

পুলিশ সদর দফতরে এআইজি (মিডিয়া) মনজুর আহমেদ জানান, বঙ্গবাজারের আগুনের কারণে ঝুঁকিতে রয়েছে পুলিশ সদর দফতর। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি।

পুলিশ সদর দফতরে নিয়োজিত সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সহযোগিতা করছেন।

আরও পড়ুন : বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের টার্নটেবল লেডার গাড়িতে কর্মরত এক ফায়ার ফাইটার জানান, এখন পর্যন্ত পাশাপাশি ৩ টা মার্কেট পুড়ে গেছে। এখন আগুন জ্বলছে মহানগর শপিং কমপ্লেক্সে। এটি পুলিশ সদর দফতরের সাথে লাগোয়া। যে কারণে ঝুঁকিতে রয়েছে পুলিশ সদর দফতর। সেখানেও কাজ করছে ফায়ার কর্মীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা