ছবি : সংগৃহিত
বাণিজ্য
নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

বঙ্গবাজারে ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার : রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।

আরও পড়ুন : কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

সংবাদ মাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুখ।

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও ইউনিট যোগ দেবে বলেও জানান ফায়ার সার্ভিসের সদর দফতরের এই ডিউটি অফিসার ।

আরও পড়ুন : এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে আগুন

ফায়ার সার্ভিস সূত্রে, বঙ্গবাজার মার্কেটের দোতালা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এ দুর্ঘটনা ব্যবসায়ীদের পথে নামিয়ে দিয়েছে। ঈদের বাজার শুরু হয়েছিল। ঠিক সেই মুহূর্তে আগুনে তাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।

আরও পড়ুন : বঙ্গবাজারে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

অপরদিকে, আগুন লাগার সংবাদ পেয়ে বঙ্গবাজারের দোকানদাররা ঘটনাস্থলে ছুটে যান। অনেকে আগুনে ব্যবসার পুঁজি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন।

প্রসঙ্গত, বঙ্গবাজার, ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত। মূলত তৈরি পোশাক শিল্পের বাজারের জন্য বিখ্যাত। ১৯৫০ সালের মাঝ পর্ব পর্যন্ত পুরান ঢাকার রেলস্টেশন ছিল ফুলবাড়িয়ায়। এই স্টেশন ঘিরেই মূলত গড়ে ওঠে এ বাজার।

বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে দেশের অন্যতম তৈরি পোশাকের বাজার পরিচালিত হয়। গুলিস্তানের পাশেই ফুলবাড়িয়ায় অবস্থিত বঙ্গবাজার।

আরও পড়ুন : হাতিরঝিল থেকে পানি যাচ্ছে বঙ্গবাজারে

বঙ্গবাজার মার্কেটটির পূর্বপাশে পুলিশ হেডকোয়ার্টার, দক্ষিণপাশে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, পশ্চিমপাশে সড়ক পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

বঙ্গবাজারে দেশীয় গার্মেন্টস পোশাক খুচরা এবং প্রাইকারি ক্রয়-বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকসমাগম হয়। বঙ্গবাজারে প্রায় চার হাজার ছোট-বড় দোকান রয়েছে।

এসব দোকানে কমদামে জামা, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, ফতুয়া, পায়জামা, শার্ট-প্যান্ট সালোয়ার-কামিজ, শিশুদের পোশাকসহ বিভিন্ন ধরনের পোশাক কেনাবেচা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা