জাতীয়
বঙ্গবাজারে আগুন

খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক : রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে সার্বিক খোঁজখবর রাখছেন এবং সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব-বিজিবিসহ স্থানীয় লোকজন।

আরও পড়ুন : বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার। তিনি জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বসে প্রধানমন্ত্রী বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনায় মনিটরিং করছেন।

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সবশেষ খবর পাওয়া বঙ্গবাজার ও এর আশপাশের মার্কেটে আগুন জ্বলছিল।

বঙ্গবাজারে লাগা আগুনে মার্কেটটি ইতোমধ্যে পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে আগুন বঙ্গবাজার মার্কেট থেকে পাশে এনেক্সকো ভবনসহ আরও দুটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এনেক্সকো মার্কেট আগুন ছড়িয়ে পড়ায় মালামাল বের করার চেষ্টা করছেন ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে নিয়ে বেশ কিছু মালামাল ছড়িয়ে নিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে।

তবে উৎসুক ও সেলফি তোলা মানুষজনদের ভিড়ের কারণে একদিকে যেমন সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগুন নিয়ন্ত্রণের কাজ ব্যাহত হচ্ছে, তেমনি ব্যবসায়ীরাও মালামাল সরিয়ে নিয়ে আসতে পারছেন।

আরও পড়ুন :বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস সদর দফতরে হামলা

এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা