ছবি: সংগৃহীত
অপরাধ
বঙ্গবাজারে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস সদর দফতরে হামলা

নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ অগ্নিকান্ডে ধ্বংসস্তুূপে পরিণত হয়েছে বঙ্গবাজার। এদিকে বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের সদর দফতরে ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে এই হামলা হয়।

হামলার শিকার হয়ে ফায়ার (মিডিয়া) রবিউল ইসলাম অন্তর (২৩) ও ফায়ার ফাইটার আতিকুর রহমান (২৪) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এছাড়া বঙ্গবাজারের দোকান মালিক শাহিন ও নিলয় নামে ২ জন আহত হয়েছেন। তাদেরকেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : আমিরাতের আজমানে "পানি" কোম্পানির যাত্রা শুরু

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রহিমা খানম জানান, আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আহত হচ্ছেন। আমরা আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু কিছু উশৃঙ্খল মানুষ আমাদের সদর দফতরের অফিসে হামলা করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। উত্তেজিত জনতা কার্যালয়ের সামনে থেকে সরে গেছে।

আরও পড়ুন : হাতিরঝিল থেকে পানি যাচ্ছে বঙ্গবাজারে

এদিকে বেশ কয়েকজন ব্যবসায়ী দাবি, বঙ্গবাজারের উল্টোপাশে ফায়ার সার্ভিসের অফিস হলেও আগুন নিয়ন্ত্রণের কাজে গড়িমসি করেছে তারা। সঠিকভাবে কাজ শুরু করলে এতো ভয়াবহ অবস্থা হতো না।

বঙ্গবাজরের ভয়াবহ আগুন দীর্ঘ ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়ে মাটির সাথে মিশে গেছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। নিঃস্ব হয়ে গেছেন কয়েক হাজার ব্যবসায়ী।

আরও পড়ুন : এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে আগুন

বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির ফায়ার ইউনিট।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন।

আরও পড়ুন : বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

সকাল ১০ টা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বঙ্গবাজার লাগোয়া এনক্সকো ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। ৫ তলা ঐ ভবনে কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ঐ মার্কেটের ব্যবসায়ীরা মালামাল সরানো জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে শেষ সম্বলটুকু রক্ষা করার চেষ্টা করছেন তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা