ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাবি থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান সংলগ্ন বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে ৭ টি পাইপ দিয়ে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

ফজলুল হক মুসলিম হলের নিরাপত্তা প্রহরী মো. সুমন জানান, সাড়ে ৬টা থেকে ৭ টি পাইপ লাগিয়ে হলে পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন আমাদের কাছে আসে পানির জন্য।

পরে আমরা গেট খুলে দেই। তারা তখন থেকে ৭ টি পাইপ দিয়ে পুকুর থেকে পানি নিচ্ছে।

আরও পড়ুন : বঙ্গবাজারে আগুন কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট। তারা মার্কেটের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে, সব ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

আরও পড়ুন : বঙ্গবাজারে অগ্নিকাণ্ড এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে আগুন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, প্রয়োজন হলে সব ইউনিট কাজ করবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬ টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা