জাতীয়

দোভাষী কালু মুক্ত হলেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারে লিউক ডেম্যান্ট নামে এক অস্ট্রেলিয়ান ব্লগারকে উত্ত্যক্তকারী দোভাষী আব্দুল কালুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। দোভাষী আব্দুল কালুকে ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে একদিনের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: বিদেশি পর্যবেক্ষক নিয়ে আপত্তি নেই

তিনি জরিমানার টাকা পরিশোধ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছেন। সিএমএম আদালতের হাজত খানার ইনচার্জ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (৩ এপ্রিল) কালুকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে ২০০ টাকা অর্থদণ্ডের বিনিময়ে মুক্তির আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত।

এর আগে গতকাল (রোববার) ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় অপরাধ করায় তাকে একই অধ্যাদেশের ১০০ ধারায়
গ্রেফতার দেখায় পুলিশ।

আরও পড়ুন: ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার

সম্প্রতি হোটেল থেকে বের হয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ব্লগ করছিলেন লিউক ডেম্যান্ট। সে সময় সাবলীল ইংরেজিতে আব্দুল কালু তাকে স্বাগত জানান।

তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় লিউক ডেম্যান্টের সাথে কথা বলতে থাকেন আব্দুল কালু। পরে ২ টি ডিম কেক খাওয়ার পর ডামান্ট ঐ দোকানিকে ৫০০ টাকার নোট দিয়ে পুরোটা রেখে দিতে বলেন। কিন্তু ডিম কেকের দোকানি ইংরেজি না বোঝায় কালু তাকে বলে ৫০০ টাকার মধ্যে ২৫০ টাকা রেখে বাকি ২৫০ টাকা আমাকে দিয়ে দিতে বলেছে বিদেশি নাগরিক। পরে ২৫০ টাকা নিয়ে নেন কালু।

টাকা নিয়েও ক্ষান্ত হয়ননি কালু। সে ডেম্যান্টের পেছনে চলতে থাকেন এবং তাকে উত্ত্যক্ত করে চলছিলেন। শেষ পর্যন্ত আর কোন উপায় না পেয়ে লিউক ডেম্যান্ট মোবাইলে কল করার অভিনয় করে তার কাছ থেকে রেহাই পান। শেষে তিনি ঐ ব্যক্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেন।

আরও পড়ুন: ৩ মাস পরেই মতিঝিলে মেট্রোরেলের যাত্রা!

পরে লুক ডামান্তার এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হওয়ায় নিন্দা জানাতে থাকেন অনেকে। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশের দৃষ্টিগোচর হলে কালুকে আটক করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা