ছবি-সংগৃহীত
জাতীয়

৩ মাস পরেই মতিঝিলে মেট্রোরেলের যাত্রা!

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজের অগ্রগতি হয়েছে ৯২ দশমিক ৫৯ শতাংশ। প্রস্তুত উড়াল রেললাইন, বিদ্যুৎ সঞ্চালন ক্যাবল কিংবা দ্বিতীয় ধাপের ৭টি স্টেশন।

আরও পড়ুন: ফের তেলের উৎপাদন কমানোর ঘোষণা

যাত্রী উঠানামার এক্সিট-এন্ট্রি আর ছোটখাটো কিছু কাজ বাদে দ্বিতীয় ধাপের স্টেশনগুলোতে গড়ে ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আর সরকারি বিতরণ সংস্থাগুলোর বিদ্যুৎ সংযোগ পেলে আগামী জুলাইয়ে মতিঝিল থেকে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল)। তবে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হবে আগামী ডিসেম্বর নাগাদ।

মেট্রোরেল লাইন-৬ এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে বলেন, ‘জুলাই মাস থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে। হাতে সময়ও নেই। তবে পরীক্ষামূলকভাবে মতিঝিল পর্যন্ত চলাচলের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

আরও পড়ুন: টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ৩২

আগারগাঁও পর্যন্ত চালু হওয়ার পর আগ্রহের কেন্দ্রবিন্দু এখন তবে মতিঝিল থেকে মেট্রোরেল চলাচল করবে।

আগারগাঁও থেকে মতিঝিল পুরো ৮ কিলোমিটারের বেশি অংশের উড়ালপথ নির্মাণকাজ শেষ। এর ওপর বসে গেছে আসা যাওয়ার জন্য ১৬ দশমিক ১৯ কিলোমিটার ট্র্যাক রেললাইন।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন অংশে মতিঝিল রিসিভিং সাব-স্টেশনের ভবন নির্মাণ সম্পন্ন করে যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি স্থাপন ও ১৩২ কেভি ক্যাবল লেইং-এর কাজ সম্পন্ন হয়েছে।

মেট্রোলাইনের এই অংশে মতিঝিলে নির্মিত ১৩২ কিলো ভোল্ট সাব স্টেশন থেকে শক্তি যোগান আসবে। সাব স্টেশন থেকে মেট্রোর বিদ্যুৎ সঞ্চালন লাইনে উচ্চগতির ক্যাবল টানাসহ সকল সরঞ্জাম বসানো হয়ে গেছে।

আরও পড়ুন: পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প

এর আগে মেট্রোতে বিদ্যুৎ সঞ্চালনের জন্য রেল-ট্র্যাকের ওপর দিয়ে টানা আগারগাঁও থেকে মতিঝিল ১৬ কিলোমিটারের বেশি অংশের ওসিএস ক্যাবল টানার কাজ শেষ হয়েছে।

সবমিলিয়ে ইলেকট্রিক্যাল আর মেক্যানিক্যাল অংশের ছোটখাটো ১০ শতাংশেরও কম কাজ বাকি আছে। এসব কাজ তিন মাসের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, উত্তরা থেকে আগারগাঁও রুটে যাত্রী নিয়ে চলাচল করছে স্বপ্নের মেট্রোরেল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা