ছবি: সংগৃহীত
জাতীয়

মোংলায় রুশ পণ্যবাহী জাহাজ

নিজস্ব প্রতিনিধি: রাশিয়া থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য ভারত-বাংলাদেশ ট্রানজিট হয়ে মোংলা বন্দরে এসেছে পৌঁছেছে। মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে জাহাজ এমভি অপরাজিতা।

শনিবার (৪ মার্চ) ভারতের হলদিয়া বন্দর থেকে পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

আরও পড়ুন: মহাকাশে রকেট ধ্বংস করল জাপান

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম দুলাল জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৫২৫ প্যাকেজের ১ হাজার ২৪৯ দশমিক ১৬ মেট্রিক টন মেশিনারিজ পণ্য ভারত ট্রানজিট হয়ে মঙ্গলবার মোংলা বন্দরে পৌঁছেছে। দুপুর থেকেই পণ্য খালাস শুরু হবে। এরপর সড়কপথে এসব পণ্য যাবে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

তিনি আরও বলেন, এটি রাশিয়া-ভারত-বাংলাদেশ ট্রানজিটের তৃতীয় চালান। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এমভি সেজুতি ও ২৩ ফেব্রুয়ারি এমভি অপরাজিতা রুশ পণ্য নিয়ে ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে। আর ট্রানজিটের তৃতীয় চালান এসেছে ৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: দুর্বৃত্তদের গুলিতে আরসা কমান্ডার নিহত

প্রসঙ্গত, সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজে রূপপুরের মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ফলে নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলো রাশিয়া থেকে পণ্য নিয়ে সরাসরি মোংলা বন্দরে আসছে। আর কিছু কিছু জাহাজ রাশিয়া থেকে পণ্য এনে ভারতের খালাস করছে। সেগুলোই ভারত ট্রানজিট হয়ে আসছে মোংলা বন্দরে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা