ছবি : সংগৃহিত
জাতীয়
শেখ কামাল জাতীয় যুব গেমস

সন্ধ্যায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : রাজধানীর আর্মি স্টেডিয়ামে সন্ধ্যায় শেখ কামাল জাতীয় যুব গেমসের দ্বিতীয় আসরের চূড়ান্ত পর্বের পর্দা উঠছে। প্রতিযোগিতার মূল লড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : সন্ধ্যায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে প্রতিযোগিতার মূল লড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বাংলাদেশ জাতীয় দলের জন্য বিভিন্ন ডিসিপ্লিনে ভবিষ্যত খেলোয়াড় বাছাই এবং তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে চার হাজার ক্রীড়াবিদ মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত। যদিও শনিবারই শুরু হয়ে গেছে গেমসের ময়দানী লড়াই। ভলিবল ও দাবা ইভেন্টে অংশ নিয়েছে তরুণ ক্রীড়াবিদরা।

২০১৮ সালে প্রথমবারের মতো যুব গেমসের আয়োজন করেছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।

আরও পড়ুন : বাংলাদেশের ড্রেসিংরুমে চলছে গ্রুপিং!

প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে ৫০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশ নিয়েছিল। এবার ২য় আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছে।

প্রথমবার আয়োজিত সেই যুব গেমস থেকে প্রতিভাবান খেলোয়াড় সেভাবে নজর কেড়েছে খুব কম। যদিও আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরের চূড়ান্ত পর্ব থেকে নতুন ইমরানুর, সানজিদাদের খুঁজে পাওয়া যাবে বলে আয়োজকদের আশা।

আরও পড়ুন : বিশেষ কিট পরে অনুশীলন ইংল্যান্ডের

গত ২ জানুয়ারি শেখ কামাল যুব গেমস দ্বিতীয় আসরের প্রাথমিক পর্ব শুরু হয়েছিল। সেখান থেকে আট বিভাগের চার হাজার ক্রীড়াবিদ চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হন।

ফাইনাল রাউন্ডে ১৯৩টি সোনার পদকের জন্য লড়বে তরুণ অ্যাথলেটরা। এছাড়াও প্রতিযোগিতায় ১৯৩টি রুপা ও ২৮৭টি ব্রোঞ্জ পদকও থাকছে।

আরও পড়ুন : মেজাজ হারালেন মেসি!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক করে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস সুষ্ঠ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সাংগঠনিক একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে চেয়ারম্যান নিযুক্ত রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এছাড়াও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিওএ সভাপতি ও সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন। পাশাপাশি গেমস আয়োজনের রয়েছে ১৩টি উপ-কমিটি ও স্টিয়ারিং কমিটি রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা