ছবি : সংগৃহিত
জাতীয়

রাষ্ট্রপতির মেহমান হবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ২৫ বছর পর কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফর করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

আগামী মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে মেহমান হবেন তিনি।

রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : ভারতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ

আহাম্মদ তৌফিক বলেন, ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মিঠামইনে আসবেন। তিনি প্রথমে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মেহমান হবেন।

সেখানে হাওরের বিভিন্ন প্রজাতির মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে।

আরও পড়ুন : উন্নয়ন-অগ্রগতির পথে অন্তরায় দুর্নীতি

রাষ্ট্রপতিপুত্র আরও জানান, প্রধানমন্ত্রী অষ্টগ্রামের পনির অনেক পছন্দ করেন। এই পনির মাঝে-মধ্যেই গণভবনে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর সাথেও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে দেওয়া হবে।

সেখানে প্রধানমন্ত্রী দুপুরের খাবার খাবেন এবং বিশ্রাম নেবেন। পরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বর্তমান সরকারের উন্নয়ন-কর্মকাণ্ড জনতার মাঝে তুলে ধরে বক্তব্য দেবেন তিনি।

আরও পড়ুন : বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রে বিএনপি যুক্ত

মিঠামইনে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মিঠামইনে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানান রেজওয়ান আহাম্মদ তৌফিক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের হাওরবাসীর আর কোনো চাওয়া নেই। হাওরের সব উন্নয়ন তিনি করে দিয়েছেন। তার জন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আজীবন। প্রধানমন্ত্রী হাওরে আসছেন এটাই আমাদের বড় পাওয়া।

আরও পড়ুন : কক্সবাজারে ৪.১ মাত্রার ভূমিকম্প

এদিকে, প্রধানমন্ত্রীর মিঠামইন সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় জনসভা আয়োজনে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা