ছবি : সংগৃহিত
জাতীয়

সোমবার আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন।

আরও পড়ুন : রাজধানীর মৌচাক টাওয়ারে আগুন

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন তিনি।

বাংলাদেশ সফরকালে ক্যাফিয়েরো দেশটির মিশন (কনস্যুলেট) ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে তিনটি সমঝোতা চুক্তি সাক্ষর হতে পারে।

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : শিক্ষার্থীদের দুধ পান করাবে সরকার

সেহেলী সাবরীন জানান, তিন দিনের সফরে ২৭ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এ সফরে ঢাকায় আবার আর্জেন্টিনার মিশন চালুর ঘোষণা আসতে পারে।

তিনি আরও জানান, ঢাকায় অবস্থানকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন : রাষ্ট্রপতির মেহমান হবেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : ভারতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ

অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা