প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

উৎপাদন বাড়িয়ে রপ্তানির চিন্তা করতে হবে

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যেন কারো কাছে হাত পেতে চলতে না হয়। এজন্য কৃষি উৎপাদন বাড়াতে হবে। নিজেদের প্রয়োজন মিটিয়ে রপ্তানির চিন্তাও করতে হবে।

আরও পড়ুন: সবাইকে সজাগ থাকতে হবে

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, কৃষি জমি কেউ নষ্ট করতে পারবে না। বিশেষ করে তিন ফসলি জমিতে কোনো শিল্প কল-কারখানা করা যাবে না। কিন্তু আমাদের আগে যারা ক্ষমতায় ছিলো তারা এ বিষয়ে নজর দেয়নি। যে কারণে আমাদের অনেক উর্বর ভূমি নষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছি।

খাদ্য সংকটের বিষয়ে শেখ হাসিনা বলেন, বিশ্বমন্দার মধ্যেও যেন দেশে খাদ্য সংকট না হয়, এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

আরও পড়ুন: মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরকন্যা

কৃষি গবেষণায় আরও গুরুত্ব দিতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষণা ছাড়া কোনো উন্নতি হয় না। সেজন্য কৃষিপণ্য উৎপাদনে আরও গুরুত্ব দিতে হবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চায় সরকার তাদের সহাযোগিতা করার ব্যবস্থা নিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা