ছবি-সংগৃহীত
জাতীয়

বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে উদ্বেগ

সান নিউজ ডেস্ক: ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে দেশটির পক্ষ থেকে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের কাছে উদ্বেগ জানানো হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রকে মেরামত আমরাই করেছি

মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু এক বৈঠকে ঢাকায় শাহীনবাগের ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা প্রসঙ্গ উত্থাপন করেন।

এ সময় পিটার হাসের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা বাংলাদেশের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিষয়টি ঢাকাকে অবহিত করেছেন।

এদিকে, সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেছেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মায়ের ডাকের সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক শেষ করেন। রাষ্ট্রদূত যেখানে ছিলেন, প্রতিবাদকারীরা ওই ভবনটিতে প্রবেশের চেষ্টা করায় বৈঠকটি বিঘ্নিত হয়। আরও কয়েকজন প্রতিবাদকারী রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে রাখে।

আরও পড়ুন: পরাজয়ে ফ্রান্সজুড়ে দাঙ্গা

মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, আমরা বিষয়টি বাংলাদেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কাছেও বিষয়টি তুলেছি।

মুখপাত্র আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির কেন্দ্রীয় বিষয় হলো মানবাধিকার। এ কারণে মার্কিন দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে। মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করে থাকে।

বিগত কয়েক বছরেও মায়ের কান্না সংগঠনের কেউ যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেননি।

গত ১৪ ডিসেম্বর রাজধানীর শাহীনবাগে বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ ঘটনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বেশ অসন্তোষও প্রকাশ করেন। তিনি তখনই পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানান।

আরও পড়ুন: ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে

প্রসঙ্গত, পিটার ডি. হাস একজন মার্কিন কূটনীতিক যিনি ২০২২ সালের মার্চ মাস থেকে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। হাস এর পূর্বে রাজ্যের অর্থনীতি ও ব্যবসা বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা