৫ সংসদীয় আসন শূন্য, ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন (ছবি : সংগৃহিত)
জাতীয়

১ ফেব্রুয়ারি, ৫ আসনে উপ-নির্বাচন

সান নিউজ ডেস্ক : চলতি বছরের গত ১০ ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা (এমপি) পদত্যাগ করায় শূন্য হওয়া ৫ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন : ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেয়ার নির্দেশ

রোববার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।

ইসি সচিব বলেন, শূন্য ৫ আসনে মনোনয়নপত্র দাখিল আগামী বছরের ৫ জানুয়ারি, যাচাই-বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহার ১৫ জানুয়ারি এবং ভোট অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।

আরও পড়ুন : বিএনপির বড় পরাজয় হয়েছে

শূন্য ঘোষিত ৫টি আসন :

চাঁপাইনবাবগঞ্জ-২, বগুড়া-৪, বগুড়া–৬, ঠাকুরগাঁও-৩, ব্রাহ্মণবাড়িয়া-২। তবে সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ পরে জানানো হবে বলে জানান ইসি সচিব।

গত ১০ ডিসেম্বর বিএনপির সাত সংসদ সদস্য ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরের দিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আরও পড়ুন : সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

তবে, বিদেশে থাকায় সশরীরে পদত্যাগপত্র জমা দিতে পারেননি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি পরে জমা দিবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

এদিকে, ওইদিন রাতেই বিএনপির সংসদ সদস্যদের ৬টি সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা