স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

টার্মিনাল ছাড়া টোল নয়

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাস টার্মিনাল ও নির্ধারিত স্থান ছাড়া টোল আদায় করলে চাঁদাবাজির মামলা হবে।

আরও পড়ুন: বিশাল ব্যাবধানে হারল টাইগাররা

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, টার্মিনাল ছাড়া অন্য কোথাও কোনো প্রকার টোল আদায় করা যাবে না। টোল মনে বাস কিংবা ট্রাকে মালিক ও শ্রমিক সমিতি একটা টোল নিয়ে থাকে তারাই সেটা নির্ধারণ করেন, সেটা টার্মিনাল ছাড়া কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। এ বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

মন্ত্রী বলেন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রজ্ঞাপনে তারা জানিয়ে দেবেন কোন জায়গায় কত টাকা টোল দিতে হবে।

এটা যারা না মানবে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলগুলো বিআরটিএর নীতিমালার আওতায় নিয়ে আসার জন্য কাজ করা হবে। এ বিষয়ে একটি প্রোগ্রাম ঘোষণা করে বিআরটিএ তদারকি শুরু করবে। চালক শ্রমিকদের ডোপ টেস্ট প্রবর্তন করেছি। এ টেস্টটি সহজে ও স্বল্পতম সময়ে করার জন্য উদ্যোগ গ্রহণ করার কথা এখানে আলোচিত হয়েছে।

আরও পড়ুন: ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

তিনি বলেন, দক্ষিণ ও উত্তর ঢাকা সিটি করপোরেশন আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। এটাও আজকে আলোচনা হয়েছে। আমাদের বাস ও ট্রাক টার্মিনাল খুবই স্বল্প, তা আরও বাড়ানোর জন্য দীর্ঘ আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, তবে এটা যথাযথ কর্তৃপক্ষ বিএসটিআই, বিআরটিএ বিএসটিআইর সঙ্গে যোগাযোগ রাখছে। খুব সহসা একটা স্পেসিফিকেশন নির্ধারণ করে দেবে তারা। সেটা মেনে চলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিআরটিএর জনবল বাড়ানোর বিষয়ে আমরা সুপারিশ করবো। সচিব সাহেব এখানে ছিলেন, তিনি এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন।

আরও পড়ুন: ৪ মাস আটকে রেখে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণ

ট্রাফিক পুলিশের গাফিলতির কারণে রাজধানীর যানজট কমছে না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘ট্রাফিকের ওপর চড়াও হলেন, যারা যানজট সৃষ্টি করে সেখানে তো কিছু বলেন না। কিছুক্ষণ আগে বিএনপির যুবদল যে যানজটটা সৃষ্টি করেছে এ এলাকায়, আমি স্বরাষ্ট্রমন্ত্রী আমারই আসতে ১৫ মিনিট দেরি হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি দেখছেন মেট্রোরেল, দেখছেন এলিভেটড এক্সপ্রেস- এগুলো আসছে খুব সহসাই। আপনি কী বলবেন আমিও তো ভুক্তভোগী। মেট্রোরেলের জন্য অনেক বড় বড় রাস্তা দখল হয়ে আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রেও সেভাবে আছে। আমাদের ঢাকা শহরে আরও বেশি রাস্তা প্রয়োজন যেগুলো আমরা তৈরি করতে পারিনি। আধুনিক শহরের জন্য ২৫ শতাংশ রাস্তা দরকার, আমাদের আছে সাড়ে ৮ শতাংশ। এ জায়গাতে আমাদের দুর্বলতা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা