উখিয়ায় ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা
জাতীয়

উখিয়ায় ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার উখিয়ায় বালুখালী ১৭ নম্বর ইরানী রোহিঙ্গা ক্যাম্পে দুই জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ঢাকা থেকে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। আয়াত উল্লাহ ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে। ইয়াছিনের বাবার নাম মো. কাসিম।

আরও পড়ুন : বাংলাদেশে জরুরি সহায়তা দিতে প্রস্তুত চীন

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

হারুনুর রশিদ জানান, বুধবার মধ্যরাতে কিছু অস্ত্রধারী ইরানী পাহাড় ক্যাম্পে গুলি চালায়। এসময় তাদের গুলিতে আয়াত উল্লাহ ও ইয়াছিন গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন : বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের জন্মদ

ঘটনাস্থলে ইয়াছিন মারা যান এবং আয়াত উল্লাহকে ক্যাম্পের এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ বলেন, দুষ্কৃতকারীরা অধিপত্য বিস্তার করার জন্য এ ঘটনা ঘটিয়েছে। এ সব অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

তিনি আরও বলেন, মাদকপাচার ও অস্ত্রপাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে তাদের হত্যা করছে দুষ্কৃতকারীরা। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে ।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দুই রোহিঙ্গা নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত কিছু রোহিঙ্গা দুর্বৃত্ত এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে একজন ঘটনাস্থলে নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আরও পড়ুন : বাংলাদেশ উন্নয়নের পথে

ওসি শেখ মোহাম্মদ আলী আরও জানান, কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা