বাংলাদেশে জরুরি সহায়তা দিতে প্রস্তুত চীন
জাতীয়

বাংলাদেশে জরুরি সহায়তা দিতে প্রস্তুত চীন

সান নিউজ ডেস্ক : চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, পরিস্থিতি বিবেচনায় বেইজিং জরুরি সহায়তা দিতে প্রস্তুত।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান চীনা রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন জ্বালানি আমদানি করে থাকে। চীনের পক্ষে রফতানি করার মতো পরিস্থিতি নেই। তবে বাংলাদেশের খুব বেশি প্রয়োজন হলে চীন চুপ করে বসে না থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এক কথায় চীন কিছু একটা করবে।

আরও পড়ুন : বাংলাদেশ উন্নয়নের পথে

চীনা রাষ্ট্রদূত বলেন, ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানিতে সহযোগিতার বিষয়ে অনুরোধ করা হয়েছে। আমি বিষয়টি বেইজিংয়ের সংশ্লিষ্টদের জানিয়েছি।

তিনি জানান, বাংলাদেশকে ক্লিন এনার্জি খাতে সহযোগিতা করতে আগ্রহী চীন। কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিন এনার্জির লক্ষ্যে সোলার প্যানেল বসাতে চীনের কোম্পানি বিনিয়োগ করতে চায়।

বেইজিং স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় জানিয়ে লি জিমিং বলেন, চীন যেকোনো সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাস করে। চীন বিশ্বাস করে, বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ ইস্যু শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধান করবে। আর এটিই চীনের চাওয়া।

আরও পড়ুন : নিবন্ধন পেতে পারে জামায়াত

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, অনেক চীনা কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীনের মানুষ যেমন বাংলাদেশকে পছন্দ করে, তেমনি চীনের ব্যবসায়ীরাও পছন্দ করেন। যেহেতু ব্যবসায়ীদের বাংলাদেশ নিয়ে আগ্রহ রয়েছে, সেক্ষেত্রে চীন চায় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক।

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের মতো চীন একই মত পোষণ করে এবং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান দেখতে চায়।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। এই সমস্যা সমাধানে চীনের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে চীনা মুদ্রা ব্যবহারের পরামর্শ দিয়েছেন চীনের রাষ্ট্রদূত।

আরও পড়ুন : প্রয়োজনে সেতু ভবন ভাঙা হবে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাশ্রয়ে বাংলাদেশ চাইলে ডলারের পরিবর্তে চীনের মুদ্রায় বাণিজ্যিক লেনদেন করতে পারে বলেও জানান লি জিমিং।

রাষ্ট্রদূত পরিস্থিতি বিবেচনায় রফতানি বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন, চীনে রফতানি বাড়ানোর জন্য বাংলাদেশের ব্যবসায়ীরা অবদান রাখতে পারেন।

আরও পড়ুন : বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো

এদিন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন বক্তব্য দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা