অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)
জাতীয়

বাংলাদেশ উন্নয়নের পথে

সান নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলমান সব চ্যালেঞ্জ আমলে নিয়েই বাংলাদেশ উন্নয়নের পথে রয়েছে।

আরও পড়ুন: বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

বুধবার (২৬ অক্টোবর) এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বোর্ড অব গভর্নরসের বার্ষিক সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল, ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়াই আমাদের লক্ষ্য। যা অর্জনে আর্থ-সামাজিক ও ভৌত অবকাঠামোতে বিনিয়োগের জন্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকসহ তার সব উন্নয়ন সহযোগীদের সমর্থন প্রয়োজন।

আরও পড়ুন: নিবন্ধন পেতে পারে জামায়াত

উন্নত থেকে উন্নয়নশীল সব দেশই এ মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখে বলেও মন্তব্য করেন মুস্তফা কামাল। একইসঙ্গে মানবতার স্বার্থে বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি।

মুস্তফা কামাল বলেন, আজকের সভার মূল ইস্যু ‘সংকটপ্রবণ বিশ্বে অবকাঠামতে অর্থায়ন’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। বিশ্ব সম্প্রদায়, উন্নত থেকে উন্নয়নশীল সব দেশই এ মুহূর্তে বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি। যার বেশিরভাগই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ইত্যাদির কারণে উদ্ভূত।

অর্থমন্ত্রী এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক কর্তৃক বাংলাদেশকে প্রদত্ত সাম্প্রতিক বাজেট সহায়তা এবং ভ্যাকসিন সহায়তার বিষয়টি উল্লেখ করে এআইআইবিকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ডা. জাহাঙ্গীরের প্রতিষ্ঠানকে জরিমানা

তিনি বলেন, আপনারা অবগত আছেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সরকার দক্ষতার সঙ্গে করোনাভাইরাস মহামারি মোকাবিলা করেছে। বিগত অর্থবছরে ৭ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে অর্থনীতি আগের ধারাবাহিকতায় ফিরে আসছে।

এসময় মানবতার স্বার্থে বিশ্ব অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে সমগ্র মানবজাতির কল্যাণ নিশ্চিত করতে সভায় উপস্থিত এবং সভার বাইরের সব বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের অর্থমন্ত্রী।

আরও পড়ুন: বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো

সভায় অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন চীনের গভর্নর কুন লিউ, ঘানার গভর্নর কেন ওফোরি-আত্তা, ভারতের গভর্নর নির্মলা সীতারমন, পাকিস্তানের গভর্নর সরদার আয়াজ সাদিক, সিঙ্গাপুরের গভর্নর ইন্দ্রানী রাজা, উজবেকিস্তানের গভর্নর জামশিদ খোদজায়েভ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা