বাংলাদেশ-কাতার সমঝোতা স্বাক্ষর
জাতীয়

বাংলাদেশ-কাতার সমঝোতা স্বাক্ষর

আমিনুল হক কাজল, কাতার: বাংলাদেশ এবং কাতারের মধ্যে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আরও পড়ুন: আপনারা দেশের কথা ভাবুন

মঙ্গলবার (২৫ অক্টোবর) কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উক্ত সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কাতারের পক্ষে স্বাক্ষর করেন কাতার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আকিল আল নাবিত। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে কাতারের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

আরও পড়ুন: বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়ে ভালো

বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসেবে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকটি দুই দেশের মধ্যকার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়তর করবে।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং কাতার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আল নাবিত-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়।

আরও পড়ুন: ডা. জাহাঙ্গীরের চেম্বারে অভিযান

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো: সাজ্জাদ হোসেন এবং কাতারের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা প্রধান ব্রিগেডিয়ার আব্দুল আজিজ আল সুলাইতি উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা