জাতীয়

ড্রেজারডুবিতে নিখোঁজ আরও ৪ লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ থাকা আরও ৪ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে দুর্ঘটনায় নিখোঁজ ৮ জনেরই মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল এবং কোস্টগার্ড সদস্যরা।

আরও পড়ুন : ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তিন শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

ওসি কবির হোসেন বলেন, আমরা ড্রেজারের নিচে চাপা পড়া সবার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত আমরা মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। আজ সকালে আবার উদ্ধার অভিযান শুরু করে বাকিদের মরদেহ উদ্ধার করেছি। বেশি সময় পানির নিচে থাকায় মরদেহগুলো অর্ধগলিত হয়ে গেছে। পুলিশি প্রক্রিয়া শেষ করে আমরা মরদেহগুলো তাদের পরিবারের কাছে পৌঁছে দেবো।

গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগতে রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির কারণে বালু উত্তোলনের ড্রেজারটি ৮ জন শ্রমিকসহ ডুবে যায়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা