ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫
আন্তর্জাতিক

ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের মধ‌্যাঞ্চলে শাহ চেরাগ নামের একটি মাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

আরও পড়ুন : গুরুতর ভুল করবে রাশিয়া

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে।

শাহ চেরাগ মাজারে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিন জন হামলা চালায়। এসময় দুই হামলাকারীকে আটক করা হলেও পালিয়ে যায় একজন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : জেলেনস্কিকে সুনাকের ফোন

আমরা নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক ওই সময় গুলির শব্দ শুনতে পেলাম। আমি অন‌্য পথ দিয়ে পালিয়ে এলাম। কিন্তু একটু পর বুঝতে পারলাম আমার শরীর দিয়ে রক্ত ঝরছে বলে জানান একজন প্রত্যক্ষদর্শী।

অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, সড়কের দিক থেকে গুলি করা হয়। হামলাকারীরা যাকে পাচ্ছিলো তাকেই গুলি করছিলো। চোখের সামনে মানুষকে গুলিবিদ্ধ হয়ে মরতে দেখলাম।

আরও পড়ুন : সুনাক ক্ষমতা নিতেই ৯ মন্ত্রীর পদত্যাগ

এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা