ধর্মঘটের বিষয়ে আমরা কিছু জানি না
জাতীয়

ধর্মঘটের বিষয়ে কিছু জানি না

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের কোথাও গাড়ি বন্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বিআরটিএ।

আরও পড়ুন : খুলনায় লঞ্চ চলাচল বন্ধ

আমাদের কাছে কেউ কোনো দাবি-দাওয়া জানায়নি বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে বনানীতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের কার্যালয়ে এ কথা বলেন তিনি।

বিআরটিএ চেয়ারম্যান চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, মালিক শ্রমিকরা আমাদের বলে ধর্মঘট করে না। আমরা দাবি-দাওয়ার বিষয়ে কিছুই জানি না।

আরও পড়ুন : দুর্ভোগে বাগেরহাটের মানুষ

কিছু রাজনৈতিক দল যেখানেই সমাবেশ করে, সেখানেই গাড়ি বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়ছে জনসাধারণ। বিআরটিএ কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কিনা এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান।

অপর এক প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ মজুমদার বলেন, আইন সবাইকে মেনে চলতে হবে। ১৭ কোটি মানুষের জন্য আমাদের এনফোর্সমেন্টের অত জনবল নেই। আমরা প্রত্যেকে যদি আইন মেনে চলি, তাহলে এখানে আর এনফোর্সমেন্টের প্রয়োজন হয় না।

আরও পড়ুন : মানুষের কষ্ট হচ্ছে

বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, যারা আইন না মানে তাদের শাস্তি দেয়ার জন্য এনফোর্সমেন্টের প্রয়োজন রয়েছে। বিআরটিএর ম্যাজিস্ট্রেট সপ্তাহে ছয় দিন মোবাইল কোর্ট পরিচালনা করে। এর বাইরে জেলা প্রশাসকরাও করে। পুলিশ সদস্যাও কিন্তু রাস্তাঘাটে ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার করে না, ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। এজন্যই দুর্ঘটনাগুলো ঘটছে।

আরও পড়ুন : বেড়েছে মোটা চালের দাম

অপ্রাপ্তবয়স্করা মোটরসাইকেল চালাচ্ছে, আবার অনেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়াও চালাচ্ছে। এজন্যই দুর্ঘটনাগুলো ঘটছে। আইন করা হয়েছে আইন মানার জন্য। সেটা মানতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা