বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ছবি)
বাণিজ্য

মানুষের কষ্ট হচ্ছে

সান নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় এটি সহ্য করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি। তবে এতেও সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে এটি আমাদের সহ্য করতে হবে। পাশাপাশি বৈশ্বিক মন্দা মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: বেড়েছে মোটা চালের দাম

বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে টিপু মুনশি বলেন, দেশে এক ইঞ্চিও জমি যেন খালি পড়ে না থাকে, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে মন্দা মোকাবিলা করা হবে। এছাড়া যেসব খাতে সরকারি খরচ কমানো যায়, কাটছাঁট করা যায় বা পিছিয়ে দেওয়া দরকার, সেটিও সরকার করছে।

তিনি বলেন, বৈশ্বিক মন্দার কারণে আমাদের সমস্যা হতেই পারে। এ বিপদ সবাই মিলে মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন: গভীর রাজনৈতিক সংকটে ব্রিটেন

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ভোজ্যতেলের দাম কমানো হলেও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে বেশি দামে বিক্রি করছে। ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিংয়ের জন্য এরই মধ্যে জাতীয় ভোক্তা অধিকার কাজ করছে।

মন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশে ডলারের মূল্য বিবেচনায় ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে।

আরও পড়ুন: আবারও প্রধানমন্ত্রী হতে চান বরিস!

এ সময় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা