সংগৃহীত ছবি
সারাদেশ

শিক্ষার্থীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং

জেলা প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা।

সরেজমিনে জেলা শহরের পৌর বাজারে দেখা যায়, শিক্ষার্থীরা কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্যতালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে বলে আসেন তারা যেন কোনো ধরনের চাঁদাবাজি না করেন, নিজেরাও যেন কাউকে চাঁদা না দেন। এ ছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেন বিক্রেতারা। এ ছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার ওপর দোকানপাট, সিএনজিচালিত অটোস্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়।

আরও পড়ুন: হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এইজন্যই আমরা নোয়াখালীর পৌরবাজারসহ বিভিন্ন বাজারে মনিটরিংয়ে যাই। আমরা আড়তে, পাইকারি-খুচরা বিক্রেতাদের সঙ্গে দ্রব্যের দাম নিয়ে কথা বলি। উনারা আমাদের জানিয়েছেন উনারা এখন থেকে সীমিত মুনাফায় বিক্রি করবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা