সংগৃহীত ছবি
সারাদেশ

হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি: হাসপাতালের শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন ঝিনাইদহের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে অর্ধশত শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযান শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে , হাসপাতালের প্রবেশ মুখ, জরুরি বিভাগসহ হাসপাতাল চত্বরে নানা আগাছা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। এছাড়াও হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে গিয়ে পরিষ্কার করেন। দুর্গন্ধযুক্ত ড্রেনও পরিষ্কার করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী জানান, হাসপাতাল পরিষ্কারের পাশাপাশি সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাহায্য করেন শিক্ষার্থীরা। লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে সেবা নিতে সহযোগিতা করেন তারা। পাশাপাশি চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষের সাহায্য করেন তারা। আগামী এক সপ্তাহ এ কার্যক্রম চলবে বলে জানানো হয়।

আরও পড়ুন: উলিপুরে মানববন্ধন পালিত

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলাম বলেন, শিক্ষার্থীরা হাসপাতালের আঙিনা ও ভেতরের ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন। সেবা নিতে আসা রোগীদের সহযোগিতা করছেন। হাসপাতালে সব ধরনের সেবার কাজে সাহায্য করছেন। তাদের এই উদ্যোগ আমাদের অনেক ভালো লেগেছে। তাদেরকে হাসপাতালের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক...

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে ভারতের আগ্রহ ক্রমেই ব...

আরচারিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ

এশিয়ান গেমসে এবারও আরচারির নিশানা লক্ষ্যভেদ করতে পারেনি। অনেক আশা আর পদক জয়ে...

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা