ইলিশ শিকারের অপরাধে ৪১ জেলে আটক
জাতীয়

ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক

সান নিউজ ডেস্ক : চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪১ জন জেলেকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : মানুষের কষ্ট হচ্ছে

শুক্রবার (২১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

ওসি জানান, অভয়াশ্রম এলাকার পদ্মা-মেঘনা মোহনাসহ সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচরসহ বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৪১ জেলেকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে।

আরও পড়ুন : বেড়েছে মোটা চালের দাম

মালিকবিহীন প্রায় দেড় কোটি মিটার জাল এ সময় জব্দ করা হয়। ৯ হাজার ২০০ মিটার জাল মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে।

৯টি ইঞ্জিনচালিত কাঠের তৈরি জেলে নৌকাও জব্দ করা হয়। এর মধ্যে চারটি নৌকা পানিতে ডুবিয়ে অকার্যকর করা হয়েছে। অবশিষ্ট পাঁচটি নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানায় রাখা হয়।

আরও পড়ুন : চা উৎপাদনে নতুন রেকর্ড

১৫১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এর মধ্যে ২৪ কেজি হিমাগারে সংরক্ষণ করা হয়। অবশিষ্ট ১২৭ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশের প্রজনন বাড়াতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা