জাতীয়

‘প্রেস ক্লাব’ নামে মেট্রোরেল স্টেশন দাবি

সান নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থাপিত মেট্রো রেলস্টেশনের নাম প্রেস ক্লাব স্টেশনের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। একই সাথে প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের সংশোধন এবং সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন: সেমিফাইনালে বাংলার বাঘিনীরা

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য।

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, আইন সম্পাদক এস এম সাইফ আলী, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, ডিইউজের সাবেক নেতা ওবায়দুল হক খান, এম শাহজাহান, আনোয়ার হোসেন, শাহনাজ পারভীন এলিস, মোশাররফ হোসেন, শেখ নূর ইসলাম, মনিরুজ্জামান অপূর্ব, অশোক ধর, কামরুল ইসলাম, শেখ জামাল, অমিতাভ রেজা, সিকদার আব্দুস সালাম, আসলাম ইকবাল, শেখ হাফিজ, ফিরোজ কবির শাওন, ইউসুফ আলী বাচ্চু, মনসুর আহমদ, সোহেল রানা, আব্দুর রাজ্জাক, মীর্জা মাসুদ, অনিমেষ বণিক, আব্দুল মজিদ, আবু জাফর সাইফুদ্দিন, নির্মল বর্মণ, নাহিদ আক্তার পপি, শাহিন চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: ২০০ কোটি ডলার দিচ্ছে এডিবি

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থাপিত মেট্রোরেলের নাম সচিবালয় স্টেশন কোন সময় সাংবাদিকরা মেনে নেবেন না। অবিলম্বে এই স্টেশনের নাম প্রেস ক্লাব মেট্রো রেল স্টেশন নামকরণ করে গেজেট করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবেন।

প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের সমালোচনা করে বক্তারা বলেন, যে আইন সাংবাদিকদের কোন সুরক্ষা দেবে না, যে আইনে সাংবাদিকদের কর্মীতে পরিণত করা হয়েছে সেই আইন কোনমতেই সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়া সারা দেশে অব্যাহত সাংবাদিক নিপীড়ন বন্ধ করার আহ্বান জানানো হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা