২০০ কোটি ডলার দিচ্ছে এডিবি
বাণিজ্য

২০০ কোটি ডলার দিচ্ছে এডিবি

সান নিউজ ডেস্ক: বাংলাদেশকে চলতি অর্থবছরে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ দিবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য এ ঋণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: করোনায় ৫ জনের প্রাণহানি

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এটি জানিয়েছেন এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

ওই বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সহযোগিতা চাওয়া হয়েছে এডমিন গিন্টিংয়ের কাছে। তবে আর্থ-সামাজিক উন্নয়নে এবং কোভিড-১৯ ক্ষতিকর প্রভাব উত্তরণে সহায়তার জন্য এডিবির ভূয়সী প্রশংসা করেছেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন: শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী

চলতি অর্থবছরে বাজেট সহায়তা এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য এই ঋণ চেয়েছে বাংলাদেশ। ওই প্রস্তাবের বিপরীতে বাংলাদেশকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে এমনটি আভাস দিয়েছেন এডমিন গিন্টিং।

এডিবির কান্ট্রি ডিরেক্টর আগামী ২৬-৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সংস্থাটির ৫৫তম বার্ষিক বোর্ড সভায় অংশগ্রহণের জন্য অর্থমন্ত্রীকে অগ্রীম ধন্যবাদ জানান। সামগ্রিকভাবে উন্নয়ন অভীষ্ট অর্জনে ভবিষ্যতে বাংলাদেশ ও এডিবির মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন এডমিন গিন্টিং।

আরও পড়ুন: মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

প্রসঙ্গত, এডিবি এ যাবত ২ হাজার ৭৫৫ কোটি (২৭.৫৫ বিলিয়ন) মার্কিন ডলারের ঋণ সহায়তা দিয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, শিক্ষা, পরিবহণ, জ্বালানি, পানি সম্পদ, কৃষি, স্থানীয় সরকার, সুশাসন, আর্থিক এবং বেসরকারি খাতকে প্রাধান্য দিয়ে আসছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা