মেট্রো রেল শ্রমিকদের বিক্ষোভ
জাতীয়

মেট্রো রেল শ্রমিকদের বিক্ষোভ

সান নিউজ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাব মেট্রো রেল স্টেশনের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন শ্রমিকরা। বুধবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মেট্রো রেলের শ্রমিকরা।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ২

পরে দুপুর ১টার পর সংশ্লিষ্ট কর্মকর্তার আশ্বাসে তারা কর্মসূচি তুলে নেন।নাম প্রকাশ না করার শর্তে শ্রমিকরা গণমাধ্যমকে জানান, ঈদের আগের ৫ দিন এবং পরবর্তী এক মাসের বেতন আটকে রেখেছে মেট্রো রেল প্রজেক্টের এসএমসিসি ও আইটিডি জেভির এডমিন। বেতন চাইলে তারা চাকরিচ্যুত করার হুমকি দেয়।

শ্রমিকরা বলেন, এডমিন থেকে গতকাল মেসেজ দেওয়া হয়েছে যে ঈদের আগের ৫ দিনের বেতন ১৪ আগস্ট দেওয়া হবে। আর গত মাসের বেতন দেওয়া হবে ২৫ তারিখের পর।

দ্রুত বেতন পরিশোধের দাবি করে তারা বলেন, বেতন না পাওয়ায় বাসা ভাড়া দিতে পারতেছি না, খাবার খরচ দিতে পারতেছি না। বাসা থেকে যাতায়াত করি সেই টাকাও নেই আমাদের কাছে। বাড়িতেও পরিবারকে টাকা দিতে পারতেছি না। আমরা অতি দ্রুত বেতন পরিশোধের দাবি করছি।

শ্রমিকরা আরও বলেন, শ্রমিকদের চাকরিচ্যুত করতে পারলে কর্মকর্তাদের পকেটে টাকা আসে। তারা নতুনদের নিয়োগ দিয়ে ৩০ হাজার টাকা ঘুষ নেয়।

এদিকে, বিক্ষোভ চলাকালীন এসএমসিসি ও আইটিডি জেভির এডমিন ফখরুল ইসলাম ঘটনাস্থলে এসে বলেন, আগামীকালই শ্রমিকদের বেতন দেওয়া হবে। ভুল তথ্য দিয়ে তাদের আন্দোলনে নামানো হয়েছে।

আরও পড়ুন: সম্রাটের জামিন আবেদন খারিজ

ফখরুল ইসলামের আশ্বাসের পর শ্রমিকরা কর্মসূচি বন্ধ করে নিজ নিজ কাজে যোগ দেন। যদিও তারা আশঙ্কা করছেন আন্দোলনের কারণে অনেকের চাকরি চলে যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা