জলে-স্থলে নিরাপত্তা জোরদার
জাতীয়

জলে-স্থলে নিরাপত্তা জোরদার

সান নিউজ ডেস্ক : পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে জলে ও স্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন: পদ্মা নদীতে দুই ফেরির সংঘর্ষে নিহত ১

শনিবার (১৮ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ীঘাটে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযানগুলো কীভাবে চলাচল করবে সে বিষয়ে বিআইডাব্লিউটিএ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এর বাইরেও নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জলে ও স্থলে দুই পথেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন: সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুকে ঘিরে নেতিবাচক কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় ষড়যন্ত্র ছিল। তাই সবাই আশঙ্কা করছেন উদ্বোধনের সময় ষড়যন্ত্র হতে পারে। এজন্য তিনি সতর্ক থাকতে বলেছেন- আমরা সতর্ক আছি।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণে শুধু রেসকোর্স ময়দান নয়, সমগ্র বাংলাদেশ যুক্ত হয়েছিল। পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় বাংলাদেশের ১৭ কোটি মানুষ যুক্ত হয়ে যাবে। আমাদের সবধরনের প্রস্তুতি আছে।

আরও পড়ুন: নেত্রকোনায় উদ্ধার কাজে সেনাবাহিনী

দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ লঞ্চে আসবে। তারা লঞ্চ থেকে যে নামবে-উঠবে তার জন্য পন্টুন দেওয়া হচ্ছে। সে সব তদারকি করা হচ্ছে। দুইদিন যাবত বৃষ্টি হচ্ছে, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে আমরা এসেছি। প্রতিকূল অবস্থায় প্রস্তুতি সঠিকভাবে চলছে কি না তা দেখার জন্য।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা