জাতীয়

প্রত্যেক জেলায় বইমেলা করার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় জেলায় বইমেলা করার তাগিদ দিয়েছেন। এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলা একাডেমি চত্বরের এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মহকুমায় আগে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এখন আর সেটা দেখা যাচ্ছে না। এটি করা দরকার।

তিনি বলেন, খাদ্যনিরাপত্তা আমরা করে দিয়েছি। এখন হৃদয়ের খোরাক জোগাতে হবে। এটা সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে হবে। এজন্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলায় জেলায় করা উপযুক্ত হবে। এ বিষয়ে প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তাদের উদ্যোগ নেওয়া দরকার।

আরও পড়ুন: বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসময় মেলা মাসব্যাপী হতে পারে জানিয়ে সরকারপ্রধান বলেন, এবার তো আমরা মেলা দেরিতে শুরু করেছি। আমার মনে হয়, এটা পুরো মাসই চালাতে পারি। যেহেতু প্রকাশকদের কাছ থেকে দাবি এসেছে, জাতির পিতার জন্মতারিখ ১৭ মার্চ পর্যন্ত মেলা চালানোর। আমার মত, এটা আমরা মার্চ মাস পর্যন্ত চালাতে পারি। বাকিটা আপনাদের সিদ্ধান্ত।

মেলায় যাওয়ার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, আগে মেলায় যেতাম। এখন তো আর পারি না। যখনই প্রধানমন্ত্রী হয়ে গেছি। তখনই পায়ে শিকল পড়লো। নিরাপত্তার অজুহাতে আর যাওয়া হয় না। বিরোধী দলে থাকতেও যেতাম।

তিনি আরও বলেন, করোনা গৃহবন্দি করে ফেলেছে। ডিজিটাল বাংলাদেশ করেছি বলে আজ ভার্চুয়াল হলেও সংযুক্ত হতে পেরেছি। এসময় বাংলাভাষার অভিন্ন ফ্রন্ট চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই টিকা নেবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এতে অন্তত নিজেকে সুরক্ষিত রাখা যায়।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা