প্রতীকী ছবি
জাতীয়

প্রস্তুত হচ্ছে শহীদ মিনার

নিজস্ব প্রতিবেদক: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রস্তুতি চলছে। আর কয়েকদিন পর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২১ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা গেছে, ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত হচ্ছে। শহীদ মিনারের চৌহদ্দি বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে। ভেতরে মূল বেদী থেকে শুরু করে সর্বত্র চলছে ধোয়া মোছার কাজ। ধোয়া মোছা শেষ হলে আল্পনার সাজে সাজবে শহীদ মিনার।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে লক্ষ্যে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিসিটিভি ও হাই পাওয়ারের লাইট স্থাপনের লক্ষ্যে তার টানা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর দিকের দেয়ালে লিখনের জন্য সাদা, গোলাপি ও লালসহ বিভিন্ন রং দেওয়া হচ্ছে। রংয়ের কাজ শেষ হলে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা দেয়াল লিখন শুরু করবে।

আরও পড়ুন: প্রকল্পে অর্থ খরচ নিয়ে জনগণ সচেতন

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর অর্থাৎ ১২টা ১ মিনিটি থেকে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আমজনতার ঢল নামে। শ্রদ্ধার অর্ঘ্যে ছেয়ে যায় শহীদ মিনার।

একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের টিকা সনদ রাখতে হবে। সেই সঙ্গে মুখে থাকতে হবে মাস্ক। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহীদ মিনারে ফুল দিতে পারবেন।

প্রসঙ্গত, ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষা বাংলার দাবিতে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা