ছবি : সংগৃহীত
জাতীয়

অসময়ের বৃষ্টিতে অফিসগামীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে রাজধানীসহ সারাদেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে সোমবার (৬ ডিসেম্বর) সকালে অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) থেকেই বৃষ্টির শুরু হয়। কিন্তু রবিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে এই বৃষ্টি টানা চলছে। এ দিকে, বৃষ্টির কারণে দুদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।

অসময়ের এই বৃষ্টির কারণে সোমবার (৬ ডিসেম্বর) সকালে বাড়ির বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বৃষ্টির কারণে সড়কে যানবাহন কম থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসি। কেউবা যানবাহন না পেয়ে ছাতা মাথায় হেটেই রওনা দিয়েছেন গন্তব্যে। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, ফার্মগেট, মহাখালীসহ বিভিন্ন এলাকার বাস স্টপেজগুলো অফিসগামী মানুষের ভিড় দেখা যায়।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত জাওয়াদ প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ আরও দুদিন থাকতে পারে বৃষ্টি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা