জাতীয়

নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করুন

নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান বলেছেন, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পন্ন করতে হবে। প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে স্থানীয় পর্যায়ে কোন সমস্যা দেখা দিলে জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় সমস্যার সমাধান করে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরও আন্তরিকতা ও দায়িত্ব শীল হয়ে কাজ করতে হবে।

রোববার (৫ ডিসেম্বর) ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জিওবি রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় মেরামত কাজ ও বিভিন্ন প্রকল্পের আওতায় উন্নয়ন কাজ সংক্রান্ত বিষয়ে এলজিইডি, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সাথে ঠিকাদারগণের Management Meeting এ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শুধু নিজেদের লাভ-ক্ষতির বিষয় চিন্তা করলেই হবেনা এর সাথে নিজেদের এলাকার উন্নয়ন তথা দেশের উন্নয়ন সম্পৃক্ত।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইসলামপুর উপজেলায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্প সঠিক ভাবে নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা গেলে আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করা সম্ভব হবে।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন জামালপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সায়েদুজ্জামান সাদেক ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মাজেদুর রহমান ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারবৃন্দ।

এরপর বিকেলে ধর্ম প্রতিমন্ত্রী সাম্প্রতিক ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন পরিষদের নির্বাচনকালীন সহিংসতায় আগ্রাখালী গ্রামের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং আক্রান্ত পরিবার সমূহের সদস্যদের খোঁজ খবর নেন এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচারের মুখোমুখি করার আশ্বাস প্রদান করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা