প্রতীকী ছবি
জাতীয়

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পৃথক ঘটনায় আমজাদ হোসেন (৩৫), দাইয়ান (৪৫) ও আবুল কালাম আজাদ (৩৭) নামে তিনজন অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।

রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এ ঘটনাগুলো ঘটে।

জানা গেছে, আমজাদ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থাকেন। এলাকাতে তার কাপড়ের ব্যবসা রয়েছে। আমজাদের শ্বশুর আমানুল্লাহ রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে ভর্তি। রোববার (৫ ডিসেম্বর) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা। হাসপাতালের বিল পরিশোধের জন্য ২ লাখ টাকা নিয়ে তিনি সোনারগাঁও থেকে ঢাকায় আসছিলেন। আসমানি পরিবহনের একটি বাসে করে আসার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। ওই বাসের কর্মচারীরা তাকে অচেতন অবস্থায় ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনের রাস্তায় নামিয়ে দিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে বেলা দেড়টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তাদের।

অপরদিকে ঢাকায় একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন দাইয়ান। তার বাড়ি মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলায়। গ্রাম থেকে দুপুরে ঢাকায় আসছিলেন তিনি। পথে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে নেমে সেখান থেকে আবার দোয়েল পরিবহনের একটি বাসে উঠেন। ওই বাসের মধ্যেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। পরে ওই বাসের কর্মচারীরা তাকে গুলিস্তান স্টেডিয়ামের পাশে এনে নামিয়ে দেয়। তবে তার কাছ থেকে কী কী হাতিয়ে নিয়েছে তা জানা যায়নি।

এছাড়া অজ্ঞান অবস্থায় মিরপুর থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী আবুল কালাম আজাদকে। তিনি নকশি কাথার ব্যবসা করেন। তার বাড়ি জামালপুর সদর উপজেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে পর তাদের তিন জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

সান নিউজ/এমআর/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা