জাতীয়

বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের ৫০ বছর বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে কাজ করতে হবে।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধায় রাজধানীর হাতিরঝিলস্থ এমফিথিয়েটারে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এফ বি সি সি আই) আয়োজিত 'বিজয়ের ৫০ বছর - লাল সবুজের মহোৎসব’-এর নজরুল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মনেপ্রাণে বিশ্বাস করতেন বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই বিশ্বাসের বাস্তব প্রতিফলন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে এক সময়ের অচেনা বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।

মন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, সাহিত্য ও সংগীতের মাধ্যমে একটি জাতিকে কবি জাগিয়ে তুলেছিলেন। তিনি বাঙালির মনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনার বীজ বপন করেছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা