জাতীয়

উন্নয়নে সারাবিশ্বের রোল মডেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে রোল মডেল।

রোববার (২৪ অক্টোবর) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) ৭৬তম জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত নিউ এমার্জেন্স অব বাংলাদেশ ইন দ্যা গ্লোবাল অ্যারেনা' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (উটগটঘঅ)' এর আয়োজন করে।

অনুষ্ঠানে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে বিশ্বের সকল দেশ কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ ইতোমধ্যেই অনন্য অগ্রগতি সাধন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ বিচক্ষণতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতির সামগ্রিক আর্থ-সামজিক উন্নয়ন ঘটেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এখন সারাবিশ্বের কাছে রোল মডেল।

সেমিনারে উপাচার্য আখতারুজ্জামান বলেন, অসাধারণ নেতৃত্বের গুণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই 'জুয়েল ইন দ্যা ক্রাউন অব দ্যা ডে'সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যথাযথ ভূমিকা পালনের জন্য উপাচার্য ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানান।

অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে সংগঠনটির মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অজয় দাস গুপ্ত এবং ইউনাইটেড নেশনস ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাকি উয্ জামান প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা