জাতীয়

অভিজ্ঞ কর্মকর্তাদের প্রকল্পের দায়িত্ব দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সরকারি উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য কমিটি এ সুপারিশ করেছে। পাশাপাশি একজনকে একাধিক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার সুপারিশ করা হয়।

রোববার (২৪ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এম. এ. মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার এবং আদিবা আনজুম মিতা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে গাড়ির সুবিধা প্রদান, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ এবং উপজেলা কর্মকর্তাদের অনুকূলে দুর্যোগকালীন অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখার সুপারিশ করে কমিটি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা