ছবি: সংগৃহীত
জাতীয়
হাসিনা-ম্যাখোঁ বৈঠক

জলবায়ু, বাণিজ্য ও নিরাপত্তা ইস্যু গুরুত্ব পাবে

সাননিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর লন্ডন থেকে ফান্সে যাবেন। সেখানে শেখ হাসিনার সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এত বাণিজ্য, নিরাপত্তা ও জলবায়ু ইস্যু বেশি গুরুত্ব পাবে।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ফ্রান্স আমাদের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার, উন্নয়ন সহযোগী দেশ। দেশটির সঙ্গে বিভিন্ন ধরনের সহযোগিতা রয়েছে। দেশটির সঙ্গে বহুমুখী সহযোগিতার তুলনায় রাজনৈতিক যোগাযোগ কম।

তিনি বলেন, ইযুক্তরাজ্য উরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ফ্রান্সের গুরুত্ব আরও বেড়ে গেছে। বহুপাক্ষিক বিভিন্ন অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলেও ঢাকা ও প্যারিসের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক সাম্প্রতিক সময়ে আর হয়নি।

তিনি আরও বলেন, ম্যাঁখোর দেশের সঙ্গে সকল ধরনের সম্পৃক্ততা বৃদ্ধি করতে চাই। এদিকে সাম্প্রতিক সময়ে ফ্রান্সেরও আগ্রহ দেখা যাচ্ছে।

পররাষ্ট্র সচিব বলেন, একইভাবে আমরা ফ্রান্সের সঙ্গে কাজ করতে চাই, কারণ প্রযুক্তিগত দিক থেকে তারা অনেক এগিয়ে রয়েছে।’ বাণিজ্যিক যোগাযোগ আরও বৃদ্ধির সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, দুদেশের বেসরকারি খাত এক্ষেত্রে বড় আকারে কাজ করতে পারে।

বিভিন্ন বৈশ্বিক বিষয়ে দুই পক্ষ এখন আলোচনা করার অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক বিষয়ে ঢাকা ও প্যারিস একসঙ্গে কাজ করেছে এবং করছে।

জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্স উভয়ের আগ্রহ রয়েছে। ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান বাংলাদেশের কাছ থেকে ফ্রান্স এ বিষয়ে জানতে চাইবে বলে তিনি জানান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা