ফাইল ফটো
জাতীয়

ফুচকার প্রলোভনে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ে ফুচকা খাওয়ার প্রলোভনে এগারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

শিশুর মায়ের অভিযোগ, গত বুধবার সন্ধ্যার পর তার মেয়ে বাসার অদূরে নবিনবাগ এলাকায় তাদেরই সবজির দোকানের পাশে খেলছিল। সেখানে এক রিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমানকে (৬৫) দাদা বলে ডাকতো শিশুটি। ওই গ্যারেজ মালিক শিশুকে ১০ টাকা দিয়ে ফুচকা খেতে বলেন এবং গ্যারেজে নিয়ে যান। এসময় ধর্ষণ করেন তিনি। কাউকে কিছু না বলার জন্য ভয় দেখানো হয় তাকে। মেয়েটি রাতে বাসায় গিয়ে প্রথমে কাউকে কিছু বলেনি। মেয়ের অসুস্থতা বুঝতে পেরে তাকে জিজ্ঞেসা করা হলে সে বিষয়টি খুলে বলে।

তিনি বলেন, আজ দুপুরে মেয়েকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি জন্য নিয়ে যাই। ভর্তির না করাতে পেরে, হাসপাতালের পরামর্শে থানায় গিয়ে মামলা করি। পরে পুলিশ রাতে মেয়েকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

খিলগাঁও থানার এসআই মুমিনুল ইসলাম বলেন, শিশুর মা থানায় অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে শিশুর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত গ্যারেজ মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা