ফাইল ফটো
জাতীয়

দোকান মালিককে চাকরিচ্যুত কর্মচারীর ছুরিকাঘাত

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর ওয়ারীর কাপ্তানবাজারে চাকরিচ্যুত করায় দোকান মালিককে কর্মচারী ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। দোকান মালিক শেখ সানিকে (৩৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) রাত আটটার দিকে ঘটনাটি ঘটে।

আহত সানি জানান, কাপ্তানবাজারে শাহানা ইন্টারন্যাশনাল নামে ইলিক্ট্রিকের দোকান রয়েছে তার। দোকানের কর্মচারী ছিলেন নাহিদ (৩২) নামে একজন। তাকে দেড় মাস আগে চাকরিচুত্য করা হয়। পরে নাহিদ অন্য দোকানে কাজ নেয়, সেখান থেকেও তার চাকরি চলে যায়।

তিনি বলেন, নাহিদের ধারণা, আমার কারণেই তার চাকরি চলে গেছে। এ কারণে সে মুঠোফোনে প্রায়ই হুমকি দিতো। বিষয়টি মার্কেটের অনেকেই জানেন। শনিবার সকালে তাকে মার্কেটে দেখতে পেয়ে মার্কেটের লোকেরা আটক করেন। পুলিশকে জানানো হয়। সেখানে বসেই বিষয়টি মিমাংসা করা হয় এবং সে চলে যায়। আমি দোকান বন্ধ করে বাসায় ফেরার উদ্দেশে কাপ্তানবাজার এক নম্বর গেইটের সামনে মোটরসাইকেলে বসি। এ সময় নাহিদ দৌড়ে এসে রাম দা দিয়ে আমাকে কুপিয়ে পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সানির বাম পাজরে ছুরিকাঘাতের জখম রয়েছে। এখানে তিনি চিকিৎসাধীন। বিষয়টি ওয়ারী থানাকে অবিহিত করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা