জাতীয়

ঢাকায় সুইজারল্যান্ড কর্নার উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় জাদুঘরের বিশ্ব সভ্যতা গ্যালারিতে 'সুইজারল্যান্ড কর্নার' উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআর্ড এই কর্নারের উদ্বোধন করেন। ঢাকার সুইজারল্যান্ড দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক সহযোগী সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নাথালি শিউআর্ড বলেন, জাতীয় জাদুঘরে এই সুইস কর্নার বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের ক্রমবর্ধমান সম্পর্কের একটি অনন্য মাইলফলক।

এ সময় নাথালি শিউআর্ড সুইজারল্যান্ড সম্পর্কে আরও জানতে পরিবার ও বন্ধুদের নিয়ে এই কর্নার ঘুরে দেখার আমন্ত্রণ জানান।

সুইজারল্যান্ড কর্নারে মাল্টিমিডিয়াসহ ১০০ টিরও বেশি সুইস প্রদর্শনী রয়েছে। স্থায়ী এই প্রদর্শনীটি জাদুঘরের সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই কর্নার বাংলাদেশের সঙ্গে দেশটির দীর্ঘস্থায়ী এবং বিস্তৃত অংশীদারত্বের পরিচয় তুলে ধরবে। এ ছাড়া একটি গতিশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে সুইজারল্যান্ডের মূল্যবোধ ও অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে জানার সুযোগ করে দেবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা