আটক। ছবি: সংগৃহীত
জাতীয়

পূজামণ্ডপে হামলার ঘটনায় আটক ৭৭

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার ঘটনায় ৭৭ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে নগরের বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম।

তিনি বলেন, গতকাল বিকেল থেকে অদ্যাবদি অভিযান চালিয়ে এ পর্যন্ত ৭৭ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের যাচাই-বাচাই চলছে। তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, জেএমসেন হলের পূজামণ্ডপে হামলার ঘটনায় পুলিশের উপর হামলা ও বাধা দেয়ার অপরাধের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। গতকালের হামলার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের আটক করা হচ্ছে।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক বলেন, জেএমসেন হলে হামলার ঘটনায় সন্ধ্যা পর্যন্ত অন্তত ৭৭ জনকে আটক করা হয়েছে। অভিযান চলছে।

এ সময় শনিবার বেলা বারোটা পর্যন্ত চট্টগ্রামের হরতালের ডাক দেয় পূজা উদযাপন পরিষদ। যদিও তা প্রশাসনের আশ্বাসে স্থগিত করার কথা জানায় তারা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা