গণপিটুনি
জাতীয়

চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মগবাজারে হোটেলে চাঁদা তুলতে গিয়ে গণপপিটুনিতে আহত হয়েছেন মো. নয়ন (৩০) নামের এক যুবক। শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে বাটা গলির তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই এনামুল হক বলেন, হোটেলে চাঁদা আদায়ের জন্য নয়নসহ কয়েকজন যায়। পরে নয়নকে আটক করে গণপিটুনি দেয় হোটেলের লোকজন। এ সময় নয়নের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

এসআই আরও বলেন, সুস্থ হওয়ার পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, গণপিটুনিতে আহত এক যুবককে সকালে হাসপাতালে আনা হয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা